Showing posts with label দেশাত্মবোধ. Show all posts
Showing posts with label দেশাত্মবোধ. Show all posts

বাংলাদেশ~১ -ফজলে রেজওয়ান করিম

দূরে ঐ কাশবন ছুয়ে ছুয়ে হৃদয় দোলায়
সবুজ ঘাসের পরে শিশির যেথা করে ঝিকিমিকি,
নদীর ঢেউয়ের তালে সুর যেথা করে খেলা
মায়া ভরা জোছনায় আবেগ ঝরে যখন আকাশ থেকে,
মন যে হারায় তখন
নিজেকে বা‍ধ‍ি তখন
আমারই আপন ভূমে
বাংলাদেশ আমার বাংলাদেশ।।


পদ্মার নীল পানি আর ঐ নীল আকাশ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে ভাটিয়ালী,
সরল গ্রাম আর সবুজ মাঠ
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।


রাখালী বাঁশীর সুর আর ক্লান্ত দেহ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে কোন গ্রাম্য সুর,
সোনালী আলো আর রূপালী আলো
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।

বাংলাদেশ~২ -ফজলে রেজওয়ান করিম

বাংলাদেশ আমার আঁধারের র্শবরী পেরিয়ে
উঠা নতুন সবিতা
বাংলাদেশ আমার শিকারীর ফাঁদ ছিঁড়ে
বেরিয়ে আসা ভীরু পায়রা,
বাংলাদেশ আমার মায়ের আঁচলে
জরানো মায়া কানন
বাংলাদেশ আমার কুয়াশার চাদরে
জরানো জীর্ন জমিন,
বাংলাদেশ আমার কৃষকের কাঁচির ধারে
অর্জিত সোনালী ফসল।


বাংলাদেশ আমার কোকিলের সুরে
সুরোলিত সুরশ্রী
বাংলাদেশ আমার রক্ত গোলাপে রঞ্জিত
র্স্বগীয় ধরিত্রী
বাংলাদেশ আমার নকশীকাঁথায়
জরানো নানা রঙের স্বপ্ন।


বাংলাদেশ আমার সলিলীত স্রোতস্বতী
পদ্মা, মেঘনা আর যমুনা
বাংলাদেশ আমার প্রতিবাদ আর অধিকার
আদায়ের নিত্য শ্লোগান মিছিল,
বাংলাদেশ আমার অভিমান আর ভালোবাসায়
লেথা নিত্য নতুন গীতিকবিতা
বাংলাদেশ আমার স্বপ্ন আর অনাস্বপ্নে
বাঁধা নিত্য বাসনা,
বাংলাদেশ আমার পাওয়া না পাওয়ার জীবনে
বেঁচে থাকার অবিরাম প্রেরনা।।

বায়ান্ন একাত্তর -ফজলে রেজওয়ান করিম

জমেছে শেওলা দেওয়ালে দেওয়ালে
হয়েছে পুরোনো সময়ের কারনে
ইতিহাস ভুলেছে নিজের ঠিকানা
তাইতো নষ্ট করছি আমরা আমাদের ৫২ – ৭১ ।।


একাত্তরের ইতিহাসের হয়নি ইতি
প্রতিদিন তা নতুন করে করছে বৃতি
তাই চলছে দেশ অনিয়মের নিয়মে
বিকৃত ইতিহাস সত্য সুন্দর ।।


শাষক ভূলেছে প্রজার অধিকার
প্রজা ভুলেছে নিজেদের আধিয়ার
সমাজের রন্ধ্রে দূর্নীতির কালো হাত
কে করবে বন্ধ বল এই অপরাধ ।।

স্বাধীনতা ও প্রশ্ন -ফজলে রেজওয়ান করিম

মাগো তোমার জন্য
বস্তির ছেলেগুলো অস্ত্র ধরেছিল
মাগো তোমার জন্য
কৃষক-তাঁতী আর বাওয়ালীরা
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল,
মাগো তোমার জন্য
কত ফুল কলিতেই ঝরেছিল
মাগো তোমার জন্য
শত ছাত্র আর আমজনতারা
মিছিলে রাজপথ রাঙিয়েছিল।।


মাগো তোমারই ছায়াতলে
কেন এত বিভেদ মানুষে মানুষে
মাগো তোমারই ছায়াতলে
সৃষ্টি আর অনাসৃষ্টি এখনো কেন চলে,
মাগো তোমারই ছায়াতলে
সুখ আর দুঃখ কেন রয়েছে দুইভাগে।


********      *********
তোমার জন্য লড়াকু সেই
তরুন যুবকটি আজ আর
স্বপ্ন দেখে না;
স্বপ্নের বাগানে ফুটন্ত ফুলগুলোয়
বাসা বেঁধেছে অজস্র কীট
অপূর্ন বাসনায় তবে কি রইবে আজীবন।।